আজ ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এই দিনটি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাঁচ দফা দাবি জানিয়েছে। দিবসটিতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল শনিবার রাতে একটি পোস্ট প্রকাশিত হয়। ওই পোস্টে মোংলায় গুমের শিকার মিরাজ শেখকে ফেরত দেওয়ার দাবি জানানো হয়। এছাড়াও ফ্যাসিবাদী সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিকে খুঁজে বের করা, গুমের প্রতিটি ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা, গুম প্রতিরোধ আইনে গুমের স্বাধীন তদন্তের বিধান করা এবং দেশে আর কখনো গুমের সংস্কৃতি না ফেরা নিশ্চিত করার দাবি করা হয়।
পোস্টে এনসিপি ফ্যাসিবাদী আমল ও জুলাই অভ্যুত্থানকালে গুমের শিকার সব ব্যক্তি ও তাঁদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বিষয়টি তুলে ধরে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মিরাজসহ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে সত্য তুলে ধরতে হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে গুমের শিকার সব ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। গুমের প্রতিটি ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। গুম প্রতিরোধ আইনে গুমের অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের সুস্পষ্ট বিধান রাখতে হবে।