বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ই-মেইল অ্যাড্রেস তৈরি করতে বলা হয়েছে। ৩০ আগস্টের মধ্যে এই ই-মেইল অ্যাড্রেস তৈরি করে কারিগরি শিক্ষা অধিদপ্তরকে নির্ধারিত ই–মেইলে জানাতে হবে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে এ তথ্য জানানো হয়।

.

নোটিশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ২০ মের চিঠি মোতাবেক বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলির প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় একটি নীতিমালার আওতায় স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬’ প্রণয়ন করা হয়। নীতিমালার আলোকে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সব শিক্ষকের বদলির ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব ই–মেইল অ্যাড্রেস তৈরি করা অতীব প্রয়োজন।

.যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফেলোশিপ, বছরে ৯৮ হাজার ডলার.

এমন অবস্থায় বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের প্রধান ও সব শিক্ষকের বদলির ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব ই-মেইল অ্যাড্রেস তৈরি করে বর্ণিত মেইলে ([email protected]) অথবা সংযুক্ত গুগল লিংকে ৩০ আগস্টের মধ্যে এ অধিদপ্তরকে নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

.যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা, না মানলে ভিসা হবে বাতিল.অদৃশ্য কারণে আটকে আছে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতি