আমড়ার এই সময়ে কাঁচা খাওয়ার পাশাপাশি ফলটি দিয়ে বানাতে পারেন নানা পদ। রেসিপি দিয়েছেন পপআপ রেস্তোরাঁ ‘সঞ্চয়িতা’র স্বত্বাধিকারী ফায়জা আহমেদ

.
  • কচুর মুখি ২০০ গ্রাম

  • আমড়া ২টি

  • শর্ষের তেল ২ টেবিল চামচ

  • শুকনা মরিচ ২টি

  • আস্ত জিরা আধা চা-চামচ

  • হলুদগুঁড়া আধা চা-চামচ

  • লবণ স্বাদমতো

  • মরিচগুঁড়া সামান্য

  • ভাজা মাষকলাই ডালের গুঁড়া আধা কাপ

  • পানি ২ কাপ

  • ধনেপাতাকুচি সামান্য

.‘মাস্টারশেফ ইউকে’র সেমিফাইনালিস্ট সাবিনা খানের পিংক ড্রাগনের রেসিপি দেখুন.
  • কচুর মুখি ও আমড়া আলাদাভাবে সেদ্ধ করে রাখুন।

  • কড়াইয়ে শর্ষের তেল গরম করে শুকনা মরিচ ও আস্ত জিরা দিয়ে ফোড়ন দিন।

  • এরপর হলুদগুঁড়া, লবণ ও মরিচগুঁড়া ও ভাজা মাষকলাই ডালের গুঁড়া দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিন।

  • অল্প গরম পানি দিয়ে ঢেকে দিন।

  • ডাল সেদ্ধ হয়ে এলে সেদ্ধ কচুর মুখি ও আমড়া দিন।

  • এবার ২ কাপ পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন।

  • ডাল, কচুর মুখি ও আমড়া ভালোভাবে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন।

  • ঝোল ঘন থকথকে হয়ে এলে ধনেপাতাকুচি দিয়ে চুলা বন্ধ করে দিন।

  • লাল চাল বা আতপ চালের গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

.

আমড়ার রান্নায় কোনোটিতেই পেঁয়াজ-রসুন ব্যবহার করা হয়নি। প্রতিটি পদে ফোড়নের স্বাদ ও ঘ্রাণকে গুরুত্ব দেওয়া হয়েছে।

.ইলিশ মাছের কাঁচা মাখা খেয়েছেন? রেসিপি দেখুন