নেপালের ঘটনাপ্রসঙ্গে প্রশ্ন উঠছে, বাংলাদেশেও কি অনুরূপ বিপর্যয়ের ঝুঁকি রয়েছে? বিষয়টি বিশ্লেষণে স্পষ্ট, এমন ঝুঁকি আমাদের একেবারে নেই—এটা বলা যাবে না; বরং ভূতাত্ত্বিক দিক থেকে এ ধরনের বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। সিলেট থেকে টেকনাফ পর্যন্ত যে অঞ্চল, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সেখানে ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প ঘটাতে পারে—এমন শক্তি জমা হয়ে আছে। ফলে ওই অঞ্চলে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না।