চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তাঁরা বাংলাদেশে ঢুকতে না পেরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে ১৬ নওগাঁ ব্যাটালিয়নের রামদাসপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
.ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করেছে বিজিবি.বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১২ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। খবর পেয়ে রামদাসপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ছয়জনকে বাংলাদেশে ঢুকতে বাধা দেয়।
.এই বিষয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বিষয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
.চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ৭ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি