তিব্বত সীমান্তবর্তী নেপালে গতকাল বুধবার ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। ঘটনার পেছনে হিমবাহধসকে বড় কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা, হিমবাহের নিচের একটি বড় অংশ ভেঙে শত শত মিটার নিচে উপত্যকায় আছড়ে পড়ার ফলেই এ বিপর্যয় ঘটেছে।
মার্কিন কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘প্ল্যানেট ল্যাবস’-এর পাঠানো ছবি বিশ্লেষণ করেই বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন।