২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলি ক্রস কলেজ। কলেজটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং লিখিত পরীক্ষার (সিলেকশন টেস্ট) ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। এই শিক্ষাবর্ষে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে মোট ১ হাজার ৩৩০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

ভর্তি–ইচ্চ্ছুক শিক্ষার্থীকে আগামী বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) থেকে শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) রাত ১২টার মধ্যে লিংকে ক্লিক করে অথবা কলেজ ওয়েবসাইট এ Admissions> Admission Application-এ ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে।

.

ভর্তির আবেদন যোগ্যতা—

—বিজ্ঞান বিভাগ: এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত। এসএসসিতে অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান (Higher Math. ও Biology) বিষয় দুটি থাকতে হবে।

—মানবিক বিভাগ: এসএসসি পরীক্ষায় জিপিএ ৩ থেকে ৫ প্রাপ্ত শিক্ষার্থী হতে হবে

— ব্যবসায় শিক্ষা: এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ থেকে ৫ হতে হবে।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে—

*বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও মানবিক বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

*বিজ্ঞান বিভাগের ৪.২৫ ও তদূর্ধ্ব জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির আবেদন করতে পারবে।

.একাদশে ভর্তিতে নীতিমালা: ২ সেপ্টেম্বর আবেদন, কোটা ৭%, জিপিএ সমান হলে যেভাবে মেধাক্রম.

আবেদন ফি কত—

সঠিকভাবে ফর্ম পূরণ করে বিকাশের (bKash) মাধ্যমে চার্জ ব্যতীত মোট ৫০০/- (পাঁচশত) টাকা জমা দিয়ে ফর্ম সাবমিট (Submit) করতে হবে। বিকাশ পেমেন্টের ৫ থেকে ১০ মিনিট পর আবেদন ফর্ম ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করা যাবে। আবেদন ফর্ম ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড দিয়ে প্রিন্ট কপি অবশ্যই সংগ্রহ করতে হবে। পরবর্তী সময়ে ভর্তিসংক্রান্ত সব কাজে এই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেখাতে হবে।

সিলেকশন টেস্টের দিন জমা দিতে হবে—

১. ডাউনলোডকৃত আবেদন ফর্ম (বাঁ দিকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে)

২. এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি

৩. অনলাইন রেজাল্টের (একাডেমিক ট্রান্সক্রিপ্ট) কপি। সবগুলো একত্রে স্ট্যাপলার করে ডান পাশের কোণে Application ID No. লিখে আনতে হবে এবং পরীক্ষার হলে অবশ্যই জমা দেবে।

পরীক্ষা হলে শিক্ষার্থীদের সঙ্গে যা রাখতে হবে—ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (Admit Card), কলম, পেনসিল, রাবার ও স্কেল, একটি Clear File-এ আনতে হবে।

পরীক্ষা হলে সঙ্গে আনতে পারবে না—মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস।

.

ভর্তির আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত—

*অনলাইনে ভর্তির আবেদন ফর্ম পূরণের সময় সঠিক ও নির্ভুল তথ্য দিতে হবে

*কোন ভুল/মিথ্যা তথ্য প্রদান করলে ভর্তির আবেদন বাতিল বলে গণ্য হবে। ভর্তি হওয়ার পরও যদি প্রদত্ত তথ্য ভুল/মিথ্যা প্রমাণিত হয়, সে ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ ভর্তি বাতিল করার অধিকার রাখেন।

*ভর্তি আবেদন ফর্ম পূরণের সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্ট অনুযায়ী তথ্য প্রদান করতে হবে।

*আবেদন ফর্মে আবেদনকারীর সদ্য তোলা ছবি আপলোড দিতে হবে (মুখাবয়ব দৃশ্যমান হতে হবে)।

*আবেদন ফর্মে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় প্রাপ্ত গ্রেড পয়েন্ট (জিপিএ) দিতে হবে।

*প্রাপ্ত A+ এর সংখ্যা: অনলাইন ট্রান্সক্রিপ্টের প্রথম ১০টি বিষয়ের মধ্যে প্রাপ্ত A+ এর সংখ্যা (i. ফিজিক্যাল এডুকেশন ও ii. ক্যারিয়ার এডুকেশন ব্যতীত)

ভর্তি ফলাফল নির্ধারণপ্রক্রিয়া—এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ, সিলেকশন টেস্টে প্রাপ্ত নম্বর ও অগ্রাধিকার ভিত্তিতে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, প্রত্যন্ত এলাকার স্কুলের শিক্ষার্থীদের মেধা অনুযায়ী বিবেচনা করা হবে।

.একাদশ শ্রেণির ভর্তিতে সর্বোচ্চ ফি ৮৫০০, শহর-গ্রামের কোন ধরনের প্রতিষ্ঠানে কত ফি.

সিলেকশন টেস্ট—

এসএসসি পরীক্ষা-২০২৬–এর সিলেবাস অনুযায়ী সিলেকশন টেস্ট দিতে হবে শিক্ষার্থীদের।

সিলেকশন টেস্টের বিষয়—বিজ্ঞান বিভাগ-বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান।

মানবিক বিভাগ-বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান।

ব্যবসায় শিক্ষা বিভাগ-বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান।

.

সিলেকশন টেস্টের তারিখ—

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ-১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার এবং বিজ্ঞান বিভাগ-১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিলেকশন টেস্টের শিফট ও সময় ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার দুপুর ১২টার পর কলেজ ওয়েবসাইট ও Facebook page-এ প্রকাশ করা হবে এবং সিলেকশন টেস্টের বিস্তারিত আসন ব্যবস্থাপনা (ভবনের নাম ও রুম নম্বরসহ) ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বেলা ১টার পর কলেজ ওয়েবসাইট ও Facebook page-এ প্রকাশ করা হবে।

সিলেকশন টেস্টের ফল প্রকাশ—

চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বেলা ১টার পর কলেজ ওয়েবসাইট, হলি ক্রস কলেজ Facebook page ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

.শিক্ষার্থীদের বিনা মূল্যে জেমিনাই প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে পাবেন.

ভর্তির তারিখ—

চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বিকাল ৫টার পর থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ভর্তির টাকা জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।

আসনসংখ্যা—

বিজ্ঞান বিভাগ-৭৮০, ব্যবসায় শিক্ষা বিভাগ-২৮০ ও মানবিক বিভাগ-২৭০। মোট ১ হাজার ৩৩০ আসন।

আপডেট তথ্য জানার জন্য নিয়মিত কলেজ ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে। (পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত তারিখ ও সময় পরিবর্তন হলে কলেজ ওয়েবসাইট ও Facebook page-এর মাধ্যমে জানানো হবে।)