নির্বাচন কমিশন (ইসি) আগামী নভেম্বর মাস থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আগামী নভেম্বর মাস ধরেই আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি।”

এই নির্বাচন কমিশনার আরও উল্লেখ করেন যে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নভেম্বর মাসকে লক্ষ্য ধরে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, “নির্বাচনের মৌসুম হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাস। এটাই হলো নির্বাচনের উপযুক্ত সময়। এর মধ্যে পূজা থাকবে। রমজান, ঈদ থাকবে। এগুলো বাদ দিয়ে এইটা হলো নির্বাচনের মৌসুম।”

আব্দুর রহমানেল মাছউদ জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে করার বিষয়ে ইসির নীতিগত সিদ্ধান্ত রয়েছে।