রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এক হাজার ক্লায়েন্টের মাইলফলক স্পর্শ করার সাফল্য উদ্যাপন করেছে আইএমবিডি এজেন্সি লিমিটেড। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই ডিজিটাল মার্কেটিং এজেন্সির এই বিশেষ অর্জনকে স্মরণীয় করে রাখতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইএমবিডি এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শামীম আহমেদ। উক্ত অনুষ্ঠানে আইএমবিডি এজেন্সির অন্যান্য পরিচালক ছাড়াও দেশের গুণী শিল্পী, শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং এজেন্সির দীর্ঘদিনের ক্লায়েন্ট ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
পাবনায় বনলতা কফি শপকে এক লাখ টাকা জরিমানা
২৭ আগস্ট, ২০২৬ এ ৯:৩৮ অপরাহ্ণ