অক্টোবরে বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই সফর আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হবে। গতকাল বাফুফে এই খরচ মেটাতে সরকারের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছিল। তবে আজ ঢাকায় বক্সিং ফেডারেশন আয়োজিত কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, ব্রাজিলের এই সফর নিয়ে সরকার কোনো অর্থ ব্যয়ের মানসিকতায় নেই।