সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের আমানতের ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকছে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাঁদের প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ উত্তোলন করতে পারবেন। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের পরই উল্লিখিত নির্দেশনা দেওয়া হয়।
একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন
২৫ আগস্ট, ২০২৬ এ ১২:৩৭ অপরাহ্ণ