শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ এই পরীক্ষা শুরু হবে এবং ১৫ এপ্রিল শেষ হবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সময়সূচি নির্ধারণ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সিদ্ধান্ত হয়েছিল যে, আগামী ৭ জানুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। বিগত বছরগুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির কারণে এই নিয়মে পরিবর্তন আসে।