রাজধানীর কাপ্তান বাজার এলাকা থেকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী পুলিশ ফাঁড়ি। গ্রেপ্তারকৃত নারীর নাম মোসা. নাছিমা আক্তার (৫২)।

ডিএমপির মিডিয়া থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) রাত ৮টায় কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে নাছিমা আক্তারকে গ্রেপ্তার করে ওয়ারী পুলিশ ফাঁড়ির একটি টিম।

জানা গেছে, একটি মামলার রায়ে আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে ওয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।