বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ রোববার সকালে তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়।

গত ৭ আগস্ট চিফ প্রসিকিউটর কার্যালয় এই মামলায় সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছিল। সেই প্রেক্ষিতেই তাঁকে হাজির করা হয়।

বিষয়টি নিয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেছিলেন, "ইলিয়াস আলীর গুমের সঙ্গে সাইফুর রহমানের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে।"

তদন্তে উঠে এসেছে ইলিয়াস আলী গুমের পেছনে কারা জড়িত ছিলেন। তাজুল ইসলাম জানিয়েছেন, ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে গুম হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তিনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট-২ আসনের দুইবারের সংসদ সদস্য ছিলেন।