ঢালিউড
যাঁকে একদিন স্বপ্নে দেখেছিলাম...
ঢাকাই ছবির অভিনেত্রী পূজা চেরী এখন আলোচনায়। এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে জোর চর্চা হয়েছে। এর মধ্যেই আজ শনিবার দুপুরে নতুন ছবি দিয়েছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক পূজা সম্পর্কে কিছু তথ্য-
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩: ৩০
১ / ৭
আজ সাদা পোশাকে একগুচ্ছ নতুন ছবি দিয়েছেন পূজা চেরী। অভিনেত্রীর ফেসবুক থেকে
২ / ৭
ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন,‘নিঃশব্দেই হয়ে উঠছি সেই নারী, যাঁকে একদিন স্বপ্নে দেখেছিলাম।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ৭
নতুন ছবিগুলো সাড়া ফেলেছে। মাত্র দুই ঘণ্টায় প্রতিক্রিয়া এসেছে প্রায় ছয় হাজার। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ৭
ছবির নিচে মন্তব্যের ঘরে অনেকেই তাঁকে শুভকামনা জানিয়েছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ৭
দিন কয়েক আগে পূজার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই চিত্রনায়িকা—এমন কথা শোনা গেছে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৬ / ৭
তবে পরে এক ফেসবুক পোস্টে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
গোপনে বিয়ে করেছেন পূজা? মুখ খুললেন নায়িকা, দিলেন সতর্কবার্তা
১৮ আগস্ট ২০২৬
৭ / ৭
পূজা ফেসবুকে লিখেছিলেন, ‘যাঁরা আমাকে নিয়ে মিথ্যা গুঞ্জন ছড়াচ্ছেন, তাঁদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজ করছেন! কোনো রকম সত্য-মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যা গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি—দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব।’
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঢালিউড
থেকে আরও দেখুন
বাংলা সিনেমা
পূজা চেরী রায়