সালমান শাহর হত্যার বিচার চেয়ে এবার মুখ খুলেছেন তার মা নীলা চৌধুরী। তিনি ডিপজল, ডলি জহুর ও শিবা শানুকে নিয়ে কথা বলেন।

যদিও ডিপজলের সঙ্গে তার সরাসরি কথা হয় বলে উল্লেখ করেননি, তবু তিনি বলেন, ‘ডিপজলকেও ডাকা দরকার।’

‘কেন ডাকা দরকার’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মামলায় ডিপজলকে সাক্ষীর জন্য ডাকা দরকার।’

নীলা চৌধুরী মনে করেন, এ মামলায় আরও অনেককে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। যাদের এই ঘটনার বিষয়ে কাছ থেকে জানা আছে বলে তিনি উল্লেখ করেন।