জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তন আনা হয়েছে। নতুন এই নিয়োগের মাধ্যমে উভয় কোম্পানির পর্ষদে নতুন পরিচালক যুক্ত হলেন।

জেজিটিডিএসএলের পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন মো. বদরুজ্জামান সেলিম। অন্যদিকে, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিজ সারবিনা আফরিন মুস্তফা।

সোমবার (১৭ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই পরিবর্তনের কথা জানানো হয়। উক্ত চিঠিটি পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে প্রেরণ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, "পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার আওতাধীন নিয়ন্ত্রিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তনের মাধ্যমে মনোনীত কর্মকর্তাদের সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হবে।"