দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। এই নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাঁর বিপরীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন হওয়ায় সংখ্যার সমীকরণে মির্জা ফখরুলের জয় কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে একাধিক প্রার্থী থাকায় দীর্ঘ বিরতির পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।