মুক্তকণ্ঠ ট্রাস্ট ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় মুক্তকণ্ঠ বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করে। ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টারের উপদেষ্টা ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূর মোহাম্মদ এবং ইউনিমেড ইউনিহেলথের চিকিৎসা বিভাগের মহাব্যবস্থাপক ওবায়দুর রেজা উপস্থিত ছিলেন।

কর্মশালায় মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। ইউনিমেড ইউনিহেলথের চিকিৎসা বিভাগের মহাব্যবস্থাপক ওবায়দুর রেজা বলেন, ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নিজের ওপর আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং ব্যর্থতার জন্য কখনো মানসিক অজুহাত দেওয়া যাবে না।’

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘মানসিক কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে দ্রুত প্রিয়জনদের সাহায্য নিতে হবে এবং প্রয়োজনে পেশাদার চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে।’