বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দিনগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্ট দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে মির্জা ফখরুল লেখেন-
প্রিয় নেতৃবৃন্দ,
আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি।
আপনাদের বিশ্বস্ত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্যে কান্না করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।