কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, "বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) বর্ণিত কর্মকর্তাকে বদলিপূর্বক নামের পাশে বর্ণিত বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হলো।"
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ আগস্ট ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।