ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের নিকটবর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় শিশুসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন।

কলকাতা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক। অগ্নিকাণ্ডের পর উদ্ধারকাজে নিয়োজিত দল হতাহতদের সরিয়ে নেয়। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।