নতুন সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাস পরেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রত্যাশিত স্বস্তি আসেনি। খুন, নারী ও শিশু নির্যাতন এবং পুলিশের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ব্যস্ত সড়ক, বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রকাশ্যে গুলি, চাঁদাবাজি, ছিনতাই এবং আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর মাঠের পুলিশ এখনও পুরো মনোবল নিয়ে কাজে ফিরতে পারেনি।