কয়েকটি দুম্বা দিয়ে শুরু হয়েছিল পথচলা। কয়েক বছরের ব্যবধানে ছোট উদ্যোগটি এখন বড় খামারে রূপ নিয়েছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের কাঁঠারিপাড়া গ্রামের রবিউল ইসলাম (৫৪) ‘নিয়তি দুম্বা ফার্ম’ গড়ে স্বাবলম্বী হয়েছেন।
রবিউলের খামারে বর্তমানে ৬০টি দুম্বা রয়েছে। প্রতিবছর কোরবানির ঈদসহ বিভিন্ন সময়ে তিনি প্রায় ৩০টির মতো দুম্বা বিক্রি করেন। তাঁর হিসাবে, বছরে তাঁর আয় প্রায় ৪০ লাখ টাকা।