গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর বিএনপির সামনে দুটি সমান্তরাল দায়িত্ব ছিল—রাষ্ট্র পরিচালনা এবং দীর্ঘদিনের সংগঠনকে সক্রিয় রাখা। তবে সরকার গঠনের ছয় মাস পূর্তির এই সময়ে দেখা যাচ্ছে, রাষ্ট্র পরিচালনার ব্যস্ততার কারণে দলীয় রাজনীতি অনেকটাই আড়ালে চলে গেছে। দলের নেতারাই স্বীকার করছেন, এ সময়ে বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি ছিল সীমিত। দিবসভিত্তিক কর্মসূচির বাইরে মাঠে দলটির তৎপরতা খুব একটা দেখা যায়নি; বরং বিরোধী দলগুলোই সংসদের ভেতরে-বাইরে সক্রিয় থাকার চেষ্টা করেছে।
জনপ্রত্যাশা পূরণ না হলে সহযোগিতা মিলবে না: মুফতি রেজাউল করীম
২২ আগস্ট, ২০২৬ এ ১২:৩৪ পূর্বাহ্ণ