৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪–এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত ১ হাজার ৩৩৪ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনাবলি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময়—
২২ আগস্ট থেকে ২৪ আগস্ট তারিখ পর্যন্ত নির্ধারিত হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক প্রার্থীকে নির্ধারিত পরীক্ষার তারিখের পূর্বের কর্মদিবসে সকাল ১০টার মধ্যে ডোপটেস্ট সম্পন্ন করতে হবে।

.

পরীক্ষার স্থান—
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকার মোট ৯টি বিশেষায়িত সরকারি হাসপাতালে এই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে।

ফি–সংক্রান্ত তথ্য—
স্বাস্থ্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এ-চালানের (কোড: ১৪৪১২৯৯) মাধ্যমে জমা দিতে হবে এবং মেডিকেল বোর্ডের ফি বাবদ অতিরিক্ত নগদ ৫০ টাকা বোর্ডে দাখিল করতে হবে।

.ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি উত্তীর্ণদের দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০ টাকা.

প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশিকা—
*পিএসসি কর্তৃক প্রদত্ত প্রিলিমিনারি পরীক্ষার ছবিসহ প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
*পরীক্ষার পূর্বের ৫ কর্মদিবসের মধ্যে সরকারি প্রতিষ্ঠান হতে সিবিসি, এফবিএন/আরবিএস, ইসিজি, ভিডিআরএল, এইচআইভি, এইচবিএসএজি–সহ (CBC, ECG, HIV, HBsAg) নির্ধারিত পরীক্ষাগুলোর রিপোর্ট সংগ্রহ করে সঙ্গে আনতে হবে।

*স্বাস্থ্য পরীক্ষার সময় ও তারিখ দেখুন এখানে

.তিতাস গ্যাসে ১৩৫ পদে চাকরি, কোন যোগ্যতা থাকলে করা যাবে আবেদন