যুক্তরাজ্যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে রওনা হতে যাওয়া শিক্ষার্থীদের বিদায় জানাতে ঢাকার গুলশান শুটিং ক্লাবে ‘প্রিডিপারচার ২০২৬’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘এএইচজেড’। সেপ্টেম্বর ২০২৬ সেশনে পড়াশোনার জন্য বিদেশগামী ১ হাজারের বেশি শিক্ষার্থী, তাঁদের অভিভাবক এবং শিক্ষাবিদদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে এই আয়োজন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য ভ্রমণ, বিমানবন্দর ব্যবহার এবং বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি একাডেমিক জীবনধারা এবং নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের আগামীর পথচলার প্রস্তুতি নিতে সহায়তা করা হয়।
বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই ধারাবাহিকতায় এএইচজেড বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে সেবা প্রদান করে আসছে।
চলতি বছর যুক্তরাজ্যে পাড়ি জমানো শিক্ষার্থীদের একটি বড় অংশ বিভিন্ন মেধাভিত্তিক স্কলারশিপ অর্জন করেছেন, যার আওতায় ৩০% থেকে সর্বোচ্চ ৯০% পর্যন্ত টিউশন ফি ছাড় পাওয়া গেছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাঁদের আবেদন প্রক্রিয়ার অভিজ্ঞতা এবং সফলতার গল্প সবার সাথে বিনিময় করেন।
আয়োজনে উপস্থিত ছিলেন এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া, চিফ কমার্শিয়াল অফিসার জহিরুল ইসলাম, এ এইচ জেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান, কোর্স হান্টারের রিজিওনাল মার্কেটিং ম্যানেজার মাহফুজ এম কুশল এবং এমএইচ গ্লোবাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান মাহমুদ। এছাড়া এএইচজেডের গুলশান, ধানমন্ডি, উত্তরা ও মিরপুর শাখার অপারেশন ম্যানেজাররাও এই অনুষ্ঠানে অংশ নেন।
বিশেষ পার্টনার হিসেবে এই আয়োজনে যুক্ত ছিল টার্কিশ এয়ারলাইনস। অনুষ্ঠানের আকর্ষণীয় কুইজ সেশনের বিজয়ীদের মধ্যে একজন শিক্ষার্থীকে যুক্তরাজ্য যাতায়াতের জন্য বিনা মূল্যে এয়ার টিকিট প্রদান করে প্রতিষ্ঠানটি।