থাইল্যান্ডে শুটিং চলাকালীন এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। পাহাড় থেকে নামার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, পাহাড়ের ওপর বেশ কিছু দৃশ্যের শুটিং শেষ করে নিচে নামছিলেন তাঁরা। সেই সময় চিত্রগ্রাহক মেহেদী রনির চালানো স্কুটি দুর্ঘটনার মুখে পড়ে। এই ঘটনায় খায়রুল বাসার ও মেহেদী রনি—দুজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সাড়ে চারটার পর এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে আহত দুজন পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।