জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন (৬১) আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেতা সুজাত শিমুল নিশ্চিত করেছেন, কার্ডিয়াক অ্যারেস্টে তাঁর মৃত্যু হয়েছে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। একসময়ের জনপ্রিয় টিভি অভিনেতা শামস সুমন ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে জাতীয় পুরস্কার অর্জন করেন। বুধবার চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা শেষে রাজশাহীতে তাঁর দাফন হবে।
থাইল্যান্ডে শুটিং চলাকালীন দুর্ঘটনায় আহত খায়রুল বাসার
১১ আগস্ট, ২০২৬ এ ৯:৩৮ অপরাহ্ণ