শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে এক সাংবাদিক শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন করেন, “আপনি বলুন উৎসবমুখর...আমি তো বললাম মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না, এর চেয়ে কী বলতে পারি, বলেন।’”
ফলাফল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, তিনি এটিকে খারাপ বলে মনে করেননি এবং সুন্দর ফল হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার যে যে নম্বর পেয়েছে সেটাই দেওয়া হয়েছে। তিনি জানান, এবার খাতা পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে।
এসএসসি ও সমমানে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬, এগিয়ে ছাত্রীরা।
পুনর্নিরীক্ষণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, এত দিন ফলাফল প্রত্যাশিত না হলে পুনর্নিরীক্ষণ করা হতো, যেখানে কেবল উত্তরপত্রে প্রাপ্ত নম্বরের যোগ-বিয়োগে কোনো ভুল বা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে গুরুতর কোনো ভুল ছিল কি না সেটা দেখা হতো। নতুন করে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হতো না। মন্ত্রীর ভাষ্য—এবার, পুনর্নিরীক্ষণের প্রক্রিয়ায় পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ জানা যাবে দুইভাবে।