এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়ে কার্ড আটকে যাওয়ার কারণে গ্রাহকদের দীর্ঘ ভোগান্তির কথা জানা যায় প্রায়ই। এই সমস্যার স্থায়ী সমাধান দিতে দেশে চালু হয়েছে স্পর্শহীন বা এনএফসি (NFC) প্রযুক্তির এটিএম সেবা। বেসরকারি খাতের সিটি ব্যাংক তাদের এটিএম বুথগুলোতে এই আধুনিক সুবিধাটি চালু করেছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, এই সুবিধার আওতায় এখন থেকে এটিএম বুথে কার্ড প্রবেশ না করিয়ে শুধু স্পর্শ বা ট্যাপ করেই টাকা তোলা, টাকা জমা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন সম্পন্ন করা যাবে। উল্লেখ্য যে, সিটি ব্যাংকের এই বিশেষ সুবিধাটি কেবল তাদেরই নয়, বরং সব ব্যাংকের গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন।