‘সুরের খেয়ায় হাজার বছর’ শিরোনামে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে সংগীত সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম ব্যাচের (৮ম সেমিস্টার) শিক্ষার্থীরা এ আয়োজন করে।

গত বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেলে বিরুলিয়ার প্রিয়াঙ্কা শুটিং জোনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত ও আধুনিক গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল রবিন খান, সদস্য মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ এবং সংগীত বিভাগের প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।