পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের অধীন জাতিসংঘের জনসংখ্যা তহবিল–ইউএনএফপির আর্থিক সহায়তায় মিডওয়াইফ নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে মোট ৪৬ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে এবং ৯২ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
পদের নাম: মিডওয়াইফ
নির্বাচিত পদসংখ্যা: ৪৬টি
.পিএসসিতে নতুন চার সদস্য নিয়োগ দিল সরকার.যোগদানের তারিখ: ১৬ আগস্ট ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।
যোগদানের স্থান: পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস), এমসিএইচ-সার্ভিসেস ইউনিট (লেভেল-১০), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬, কারওয়ান বাজার, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় প্রার্থীর সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
.প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, প্রাথমিক ও মাধ্যমিকে অন্য শ্রেণিতে পরীক্ষায় ভর্তি.বিশেষ নির্দেশনাবলি: উত্তীর্ণ প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে এবং ই-মেইলের মাধ্যমে নিয়োগপত্র পাঠানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না পেলে অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে হবে। নির্দিষ্ট তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগের প্রস্তাব বাতিল বলে গণ্য হবে।