সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তাদের প্রতিষ্ঠানে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি ব্রাঞ্চ ম্যানেজার’ পদে মোট ৩০ জনকে নিয়োগ দিতে যাচ্ছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ইলেকট্রনিক ইকুইপমেন্ট, হোম অ্যাপ্লায়েন্স অথবা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। পদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৪ থেকে ৪০ বছর।

নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব হবে শাখার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা, দৈনিক ও সাপ্তাহিক হিসাব যথাযথভাবে বজায় রাখা এবং পণ্যের সঠিক প্রদর্শন নিশ্চিত করা। এছাড়া গ্রাহক সেবা প্রদান এবং নতুন গ্রাহক তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান সফর করতে হবে।

চাকরির ধরনটি ফুল টাইম এবং কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থান। বেতন ও সুযোগ-সুবিধার বিষয়ে জানানো হয়েছে, যোগ্য প্রার্থীদের আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের আবেদনের হার্ডকপি বা আবেদনপত্রটি নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে: সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, গুলশান সেন্টার পয়েন্ট, ২১তম তলা, হাউস # ২৩-২৬, রোড # ৯০, গুলশান - ২, ঢাকা-১২১২।

আবেদনের শেষ তারিখ ০৩ সেপ্টেম্বর ২০২৬।