২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহসহ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা নিহত হন এবং তাদের সদর দপ্তর ধ্বংস হয়ে যায়। ইসরায়েল ফোন ও পেজারে আড়ি পেতে এবং সেগুলোতে বিস্ফোরক বসিয়ে সংগঠনটির ব্যাপক ক্ষতি সাধন করে।
এই বিপর্যয়ের পর হিজবুল্লাহর বেঁচে থাকা কমান্ডাররা বৈরুতের দাহিয়েহ এলাকায় সামনাসামনি বৈঠকে মিলিত হন। তারা ইমাদ মুগনিয়াহর গেরিলা কৌশল এবং এফপিভি ড্রোন ব্যবহারের মাধ্যমে নিজেদের পুনরায় সংগঠিত করার পরিকল্পনা গ্রহণ করেন। জানা গেছে, আগস্ট নাগাদ ৪ হাজার থেকে ১০ হাজার যোদ্ধা নিহত হলেও নাঈম কাসেমের নেতৃত্বে হিজবুল্লাহ টিকে আছে।