প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ পান্ডা লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে ব্যাংকটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকেরা চীন ও মালয়েশিয়ার বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণে আকর্ষণীয় মূল্যছাড়ের সুবিধা পাবেন।
চুক্তিটি প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রায়োরিটি ব্যাংকিংয়ের ভারপ্রাপ্ত প্রধান নাহরীন কাইয়ুম এবং হেলথ পান্ডা লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট তাজরিয়া রিশতা রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং হেলথ পান্ডার নির্বাহী পরিচালক তামিম হুসাইন ও মহাব্যবস্থাপক সানজি এস গাজীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।