গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ ১০ বছর পূর্ণ করেছে। ২০১৬ সালে যাত্রা শুরু করার পর থেকে এটি একটি টেলিকম সেলফ-সার্ভিস অ্যাপ থেকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম ডিজিটাল ইকোসিস্টেমে পরিণত হয়েছে। বর্তমানে ২ কোটি ৩০ লাখের বেশি ব্যবহারকারী অ্যাপটি ব্যবহার করছেন। গ্রামীণফোনের ৯৯ শতাংশের বেশি পণ্য ও সেবা একক প্ল্যাটফর্মের আওতায় নিয়ে এসেছে এই অ্যাপটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাইজিপি অ্যাপে ব্যবহারকারীরা বিভিন্ন অফার, ফ্লেক্সিপ্ল্যান, ক্যাশব্যাক, বোনাস, জিপি পয়েন্টস ও জিপি স্টারের মতো তথ্য জানতে পারেন। এর ফলে গ্রাহকরা বিনোদন, লাইফস্টাইল সুবিধা, ডিজিটাল সাবস্ক্রিপশন, ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে অর্থ পরিশোধ এবং বিভিন্ন আর্থিক সেবা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

মাইজিপি অ্যাপটি গ্রাহকদের দৈনন্দিন ডিজিটাল জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ‘লিংকড অ্যাকাউন্ট’ ও ‘ফ্যামিলি প্যাক’-এর মাধ্যমে পরিবার ও প্রিয়জনদের যুক্ত রাখার সুবিধা রয়েছে। সম্প্রতি ফিফা বিশ্বকাপের খেলাগুলো সরাসরি দেখার সুযোগও করে দিয়েছে মাইজিপি। গ্রাহকরা অ্যাপটি ব্যবহার করে বাংলাদেশি টাকা ও মার্কিন ডলার উভয় মুদ্রাতেই সহজে আন্তর্জাতিক রোমিং সেবা চালু করতে পারছেন।

মাইজিপির ১০ম বর্ষপূর্তি উদ্‌যাপনের অংশ হিসেবে গ্রামীণফোন বিভিন্ন অফার ঘোষণা করেছে। এসব অফারের আওতায় সর্বোচ্চ ১০ গিগাবাইট পর্যন্ত বিনা মূল্যে ইন্টারনেট ডেটা, আইফোন ১৭ প্রো জেতার সুযোগসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, "গত এক দশকে গ্রাহকদের প্রত্যাশা যেভাবে পরিবর্তিত হয়েছে, মাইজিপিও ঠিক সেভাবেই পরিবর্তিত হয়েছে। যার মূল উদ্দেশ্য ছিল প্রতিটি গ্রাহকের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সহজ, স্মার্ট ও সময়োপযোগী করে তোলা। আজ মাইজিপি শুধু একটি টেলিকম অ্যাপের চেয়ে অনেক বেশি কিছু। এটি এমন একটি ডিজিটাল সঙ্গী, যা গ্রাহকদের একটি মাত্র প্ল্যাটফর্ম থেকে নির্বিঘ্নে সংযুক্ত হওয়ার পাশাপাশি লেনদেন, বিনোদন ও ডিজিটাল জীবন পরিচালনা করতে সহায়তা করছে।"