যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে ইরান ‘অবিশ্বাস্য রকমের প্রতারণা’ করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তাঁর এই ক্ষুব্ধ প্রতিক্রিয়াটি মূলত তেহরানের নেতাদের রহস্যময় আচরণ বুঝতে না পারারই একটি বহিঃপ্রকাশ।

ইরানের রাজনৈতিক কৌশল ও মানসিকতা বুঝতে গিয়ে সংকটে পড়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন ডোনাল্ড ট্রাম্প। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত প্রতিটি মার্কিন প্রেসিডেন্টই দেশটির ধোঁয়াশাপূর্ণ শাসনকাঠামো এবং নেতৃত্বের চিন্তাধারা বোঝার চেষ্টা করেছেন, তবে তাঁদের অধিকাংশেরই সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।