২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য জরুরি তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

.পরীক্ষা নয়, এসএসসির ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি.

নির্দেশনাগুলো হলো—
১. ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর নম্বর এন্ট্রির সময় অবশ্যই অভ্যন্তরীণ পরীক্ষক ও বহিঃপরীক্ষককে উপস্থিত থাকতে হবে।
২. যেসব কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সরঞ্জামাদি পর্যাপ্ত নেই, পরীক্ষার আগেই তা সংগ্রহের ব্যবস্থা করতে হবে।
৩. ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে পরবর্তী সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

.চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সূচি, পরীক্ষা শুরু ২০ আগস্ট