সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে ধুমঘাট মটেরচক গ্রামে বাড়ির পাশে ক্ষেতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত খায়রুন্নেছা ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, "বাড়ির পাশে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।