ঢাকার মন্ত্রিপাড়ায় তিনটি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব ভবনে থাকবে ৭২টি ফ্ল্যাট, যার আয়তন হবে ৮ হাজার ৫০০ থেকে ৯ হাজার ৩০ বর্গফুট। এ জন্য নেওয়া হচ্ছে ৭৮৬ কোটি টাকার একটি প্রকল্প। নতুন তিন ভবন হবে বেইলি রোড ও মিন্টো রোডে। নতুন প্রকল্পে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সাংবিধানিক সংস্থার প্রধানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

আজীবন সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হলেন হরিপদ পাল
২১ জুন, ২০২৬ এ ১:০৫ পূর্বাহ্ণ





