সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর শূন্য পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখে তাঁদের যোগদান করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। নির্ধারিত সময়ে তাঁদের নিয়োগপত্র প্রেরণ করা হবে। ১ অক্টোবর যোগদানের পর ৪ অক্টোবর তাঁদের পদায়ন করা হবে এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠানো হবে।