মিসরের দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের দুটি গ্যাস ট্যাংকারে ড্রোন হামলার ঘটনায় সুয়েজ খাল ও সুমেদ পাইপলাইনের জ্বালানি নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
হরমুজ ও বাব আল-মানদেব প্রণালিতে ইরান ও হুতিদের অব্যাহত হামলার মুখে এই দুটি পথ সৌদি তেলের গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে সাম্প্রতিক এই হামলার পর ওই পথগুলোও ঝুঁকির মুখে পড়ায় দৈনিক প্রায় ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতির ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেতে পারে এবং জাহাজ চলাচলের বিমা খরচ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।