ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ইটিসি, বোর্ড পরিবর্তন (বিটিসি), বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিলের কার্যক্রমের সময়সীমা ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বিভিন্ন কার্যক্রমের জন্য নির্ধারিত ফি:
১. অনলাইন (ইটিসি)– ৭০০ টাকা।
২. বোর্ড পরিবর্তন (বিটিসি)– ৭০০ টাকা।
৩. প্রতি বিষয় পরিবর্তন– ২০০ টাকা।
৪. বিভাগ বা গ্রুপ পরিবর্তন– ৮০০ টাকা।
৫. ভর্তি বাতিল– ৬০০ টাকা।
শিক্ষার্থীদের জন্য অনলাইন কার্যক্রমের জন্য বোর্ডের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই। বিস্তারিত তথ্যের জন্য শিক্ষার্থীরা এখানে যেতে পারেন।