গণিত চর্চাকে আনন্দদায়ক করতে 'গণিত ভাইয়া' পাঠকদের জন্য একটি নতুন গাণিতিক প্রশ্ন উপস্থাপন করেছেন। প্রশ্নটি মেট্রোরেলের যাত্রী সংখ্যা ও স্টেশনের হিসাব নিয়ে।
প্রদত্ত প্রশ্নটি হলো, "মেট্রোরেলের একটি বগিতে ৫০ জন যাত্রী উঠল। তারা বিভিন্ন স্টেশন থেকে উঠেছেন। যদি প্রতিটা স্টেশন থেকে অন্তত ৩ জন করে যাত্রী উঠেন, সর্বোচ্চ কতটি স্টেশনের যাত্রী ঐ বগিতে আছেন?"
সংশ্লিষ্ট গাণিতিক সমস্যার সমাধান জানাতে আগ্রহী পাঠকদের গণিত ইশকুলের ফেসবুক পেজে পোস্টের মন্তব্যের মাধ্যমে উত্তর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগ্রহী ব্যক্তিরা https://www.facebook.com/PA.GonitIshkul এই লিংকের মাধ্যমে পেজটিতে যুক্ত হতে পারবেন।