বিগত পাঁচ মাস ধরে চলমান আঞ্চলিক সংঘাত থেকে নিজেদের নিরাপদ দূরত্বে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছিল সৌদি আরব। এমনকি ইরানি ড্রোনের মাধ্যমে দেশটির তেলশিল্প লক্ষ্যবস্তু করা হলেও তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের পথ খোলা রেখেছিল রিয়াদ। তবে বর্তমান পরিস্থিতিতে সৌদি আরব ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। ইরান এবং একই সঙ্গে ইরাক ও ইয়েমেনে সক্রিয় ইরানপন্থী গোষ্ঠীগুলোর কারণে এখন তিন দিক থেকেই চাপের মুখে পড়তে হচ্ছে দেশটির। স্থানীয় সময় বুধবারের ঘটনাবলির পর এটি স্পষ্ট হয়ে উঠেছে যে, সৌদি আরবের জন্য আর সংযম দেখানোর সুযোগ নেই।