১৮ মাসের লুটপাটের দুর্নীতির ফাইল খোলা হলে তরুণ উপদেষ্টারা কোথায় যাবেন—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় খাল খনন, উন্নয়ন এবং খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণকাজের এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে বরকত উল্যাহ বুলু বলেন, "শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমার ও বেগম খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সেভাবে কাজ করবেন। তিনি এক সেকেন্ডের জন্যও দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করবেন না।"

তিনি আরও বলেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান যেন আগামী ৫ বছর সঠিকভাবে ক্ষমতা পরিচালনা করতে পারেন, সেজন্য সবার সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি দেশ ২৫ বছর এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ এবং পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।