মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ব্যাংকের ৯৮তম পর্ষদ সভায় সালাউদ্দিন আলমগীর চেয়ারম্যান এবং মোহাম্মদ ইসমাইল হোসেন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সভায় নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ মান্নান খান।

গত মঙ্গলবার গুলশানে অবস্থিত মধুমতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত পরিচালনা পর্ষদের সদস্যরা নবনির্বাচিত পর্ষদ সদস্যদের অভিনন্দন জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

উক্ত সভায় নির্বাচিত সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য হুমায়ূন কবীর, নিমাই কুমার সাহা, তানজিমা বিনতে মোস্তফা, সুলতানা জাহান, তানভীর আহমেদ মোস্তফা, মোঃ মাহবুবুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক মনজুরুল আহসান বুলবুল। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আজম।