২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে 'বাংলাদেশ ও বিশ্বপরিচয়' বিষয়ের প্রথম অধ্যায় থেকে জলবায়ু পরিবর্তনের ওপর ১৬টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর প্রকাশ করা হয়েছে। বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকার শিক্ষক রাবেয়া সুলতানা শিক্ষার্থীদের সহায়তার জন্য এই প্রশ্নগুলো প্রণয়ন করেছেন।

প্রশ্নগুলো নিচে দেওয়া হলো:

১. সাধারণত কত বছরের আবহাওয়া পর্যবেক্ষণ করে জলবায়ু নির্ধারণ করা হয়?
ক. ১০–১৫ বছর খ. ২০–২৫ বছর গ. ৩০–৩৫ বছর ঘ. ৪০–৫০ বছর

২. কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থাকে কী বলে?
ক. জলবায়ু খ. আবহাওয়া গ. পরিবেশ ঘ. ঋতু

৩. জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কোনটি?
ক. অতিবৃষ্টি খ. গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি গ. নদীভাঙন ঘ. ভূমিকম্প

৪. কার্বন ডাই–অক্সাইড বৃদ্ধির ফলে কী ঘটে?
ক. তাপমাত্রা কমে খ. পৃথিবীর তাপমাত্রা বাড়ে গ. বৃষ্টি বন্ধ হয় ঘ. বাতাস ঠান্ডা হয়

৫. বন উজাড়ের ফলে কী বৃদ্ধি পায়?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই–অক্সাইড গ. বৃষ্টি ঘ. নদীর পানি

৬. নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি?
ক. পেট্রল খ. ডিজেল গ. সৌরশক্তি ঘ. কয়লা

৭. জলবায়ু পরিবর্তনের কারণে কোন প্রাকৃতিক দুর্যোগ বাড়ে?
ক. ভূমিকম্প খ. ঘূর্ণিঝড় গ. আগ্নেয়গিরি ঘ. সুনামি

৮. জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিতে কী প্রভাব পড়ে?
ক. ফলন সব সময় বাড়ে খ. ফসলের ক্ষতি হয় গ. নতুন নদী সৃষ্টি হয় ঘ. পাহাড় বৃদ্ধি পায়

৯. নিচের কোনটি পরিবেশ সংরক্ষণের উপায়?
ক. গাছ কাটা খ. বৃক্ষরোপণ গ. প্লাস্টিক পোড়ানো ঘ. বর্জ্য ফেলা

১০. বিদ্যুৎ সাশ্রয় করলে কী কমে?
ক. গাছের সংখ্যা খ. জ্বালানির ব্যবহার গ. বৃষ্টি ঘ. নদীর পানি

১১. প্লাস্টিকের পরিবর্তে কী ব্যবহার করা উচিত?
ক. পলিথিন খ. পরিবেশবান্ধব ব্যাগ গ. বোতল ঘ. থার্মোকল

১২. বনভূমি রক্ষা করলে কী উপকার হয়?
ক. দূষণ বাড়ে খ. পরিবেশের ভারসাম্য রক্ষা পায় গ. মরুভূমি বাড়ে ঘ. তাপমাত্রা বৃদ্ধি পায়

১৩. জলবায়ু পরিবর্তনের ফলে কোন সমস্যাটি দেখা দেয়?
ক. পানির অভাব খ. বিদ্যুৎ উৎপাদন গ. বনভূমি বৃদ্ধি ঘ. দূষণ কমে

১৪. কোনটি পরিবেশবান্ধব যানবাহন?
ক. মোটরসাইকেল খ. ব্যক্তিগত গাড়ি গ. সাইকেল ঘ. ট্রাক

১৫. কোনটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক?
ক. বৃক্ষরোপণ খ. বন উজাড় গ. বেশি জ্বালানি পোড়ানো ঘ. বর্জ্য পোড়ানো

১৬. জলবায়ু পরিবর্তন রোধে করণীয় কী?
ক. বেশি জীবাশ্ম জ্বালানি ব্যবহার খ. পরিবেশবান্ধব জীবনযাপন গ. বন ধ্বংস করা ঘ. প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি

সঠিক উত্তরসমূহ:
১. গ, ২. খ, ৩. খ, ৪. খ, ৫. খ, ৬. গ, ৭. খ, ৮. খ, ৯. খ, ১০. খ, ১১. খ, ১২. খ, ১৩. ক, ১৪. গ, ১৫. ক, ১৬. খ।