পরিচ্ছন্ন ও বিপুল শক্তি উৎপাদনের লক্ষ্যে ‘কৃত্রিম সূর্য’ তৈরির পথে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। সম্প্রতি ৫৮২ টন ওজনের বিশ্বের বৃহত্তম একটি ফিউশন চুম্বকের সফল পরীক্ষা সম্পন্ন করেছে দেশটি।
চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের আওতাধীন ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিকস এই বিশাল চুম্বকটি তৈরি করেছে। নিউক্লিয়ার ফিউশন বা পরমাণু সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই ফিউশন চুম্বকটি একটি প্রধান উপাদান হিসেবে কাজ করবে।
বেজিংয়ের লক্ষ্য অত্যন্ত উচ্চাভিলাষী; তারা ২০৩০ সালের মধ্যে ফিউশন শক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে চায়।